বেজোসকে ‘কপিক্যাট’ বললেন মাস্ক

২৭ জুন, ২০২০ ১০:১০  
আমাজন সিইও জেফ বেজোসকে ট্রল করে ‘কপিক্যাট’ বললেন টেসলা সিইও এলন মাস্ক। আমাজন স্বচালিত গাড়ির স্টার্টআপ প্রতিষ্ঠান জুক্স অধিগ্রহণ করছে এমন খবর প্রকাশের পর টুইটে এমন সম্বোধন করেন তিনি। ফিন্যান্সিল টাইমসের খবর শেয়ার করে বেজোসকে ট্যাগ করে টুইটে একটি হলুদ বিড়ালেরও ছবি জুড়ে দেন মাস্ক। যখন স্বচালিত গাড়ি উৎপাদনে টেসলা একাধিপত্য বিস্তার করতে সকল প্রচেষ্টা সম্পন্ন করেছে ঠিক সেই সময়ে আমাজনের এই অধিগ্রহণ মাস্ককে কতটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন এই টুইটেই তার প্রকাশ ঘটলো। অবশ্য জুক্সের গাড়িগুলো অশ্বারোহীর মতো নকশায় করা হয়েছে। টেসলার মতো নয়। এটি সরাসরি যাত্রী পরিবহনের মতো পাবলিক ট্রান্সপোর্টের মতো। https://twitter.com/elonmusk/status/1276568125060689924?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1276568125060689924%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.businessinsider.com%2Felon-musk-jeff-bezos-copy-cat-amazon-acquired-zoox-2020-6     এর আগেও বিষয়টি নিয়ে টেসলা ও জুক্সের মধ্যে খোঁচা-খুচি হয়েছে। ২০১৯ সালের একটি সম্মেলনে মাস্ক বলেছিলেন, ২০২০ সালের মাঝামাছি তার কোম্পানি এমন একটি স্বম্পূর্ণ স্বচালিত গাড়ি অবমুক্ত করবেন যেখানে মানুষের কোনো প্রয়োজনই পড়বে না। যার অর্থ দাঁড়াচ্ছে, চালকদের গাড়ি চালানোর সময় রাস্তার দিকে তাকাতে হবে না। তখন জুক্স-এর সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ টেকনোলজি অফিসার জেসি লেভিনসন বলেছেন, তেমনটা ঘটার কোন সম্ভাবনা নেই। মানুষের সহায়তা ছাড়া চলতে পারে এমন সক্ষমতা সম্পন্ন সেন্সর বা কম্পিউটার প্রযুক্তি তৈরি হয়নি এখনো। আমি মনে করি টেসলার অটো পাইলট সিস্টেমের গাড়িগুলো ফাঁকা রাস্তায় চলার জন্য খুব ভালো গাড়ি হতে পারে।